দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৮৬৮
মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ (রহঃ) .... আলকামা ও আসওয়াদ (রহঃ) আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, তোমাদের কেউ যখন রুকু করবে, তখন সে যেন তার হস্তদ্বয় রানের উপর সম্প্রসারিত করে রাখে এবং হাতের আঙ্গুলগুলো যেন দৃঢ়ভাবে স্থাপন করে। কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাঁর আঙ্গুলগুলো বিচ্ছিন্নভাবে রাখতে দেখেছি। ।