আবু দাউদ শরীফ - হাদীস নং ৮৭৪
তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতে নামায পড়তে দেখেন। এ সময় তিনি তিনবার আল্লাহু আকবর বলে “যুল মালাকূতি ওয়াল জাবারূতি ওয়াল কিবরিয়া-ই ওয়াল আযমাতি পাঠ করেন। অতঃপর তিনি সূরা বাকারা পড়া শুরু করেন এবং রুকুর সময় কিয়ামের সমপরিমাণ ছিল। তিনি রুকুতে “সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম” পাঠ করেন। অতঃপর তিনি রুকু হতে মাথা উত্তোলন করেন এবং এ দণ্ডায়মানের সময়টি প্রায় রুকুর সমান ছিল। তিনি এ সময় “লি-রাব্বিয়াল হামদ” পাঠ করেন। অতঃপর তিনি সিজদায় গমন করেন, যার পরিমাণ কিয়ামের অনুরূপ ছিল এবং তিনি সিজাদায় “সুবহানা রাব্বিয়াল আলা” পাঠ করেন। পরে তিনি সিজদা হতে মাথা তুলে বসেন এবং তাঁর দুই সিজদার মধ্যবর্তী সময়টুকু সিজদার সময়ের সমপরিমাণ ছিল, এবং এস্থানে তিনি “রাব্বিগফিরলি” পাঠ করেন। এভাবে তিনি চার রাকাত নামায আদায় করেন এবং এই নামাযে তিনি সূরা বাকারা, সূরা আল-ইমরান, সূরা নিসা এবং সূরা মায়িদা বা সূরা আনআম পাঠ করেন। ।