Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৮৭৬

প্রায় ১ মিনিট · ১০৩ শব্দ

একদা (ইন্তিকালের পূর্ব মুহূর্তে) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় হুজরার পর্দা উঠিয়ে দেখতে পান যে, লোকেরা আবু বকর (রাঃ) এর পিছনে দাঁড়িয়ে নামায আদায় করছে। তখন তিনি সকলকে সম্বোধন করে বলেন, হে লোকগণ! এখন হতে নবুয়াতের আর কিছুই অবশিষ্ট রইল না, কিন্তু মুসলিমদের সত্য-স্বপ্ন যা তারা দেখবে (তাও নবুয়াতের অংশবিশেষ)। তিনি আরও বলেন। রুকু আর সিজদা কালীন সময়ে আমাকে কিরাত পাঠ করতে নিষেধ করা হয়েছে (কেননা রুকুর উদ্দেশ্য হলো রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করা)। অতএব তোমরা রুকুতে রবের শ্রেষ্ঠত্ব বর্ণনা কর এবং সিজদায় অধিক দোয়া করা চেষ্টা কর। তোমাদের এই দোয়া কবুল হবে। ।

ছবি বানান