দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৮৮০
আয়েশা তাঁকে জানান যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাযের মধ্যে নিম্নোক্ত দোয়া পাঠ করতেনঃ “আল্লাহুম্মা ইন্নি আ-উ-যুবিকা মিন আযাবিল কাবরি ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাসীহিদ-দাজ্জাল ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল মা’ছামি ওয়াল মাগরাম”। তখন এক ব্যক্তি তাঁকে প্রশ্ন করেন যে, মাগরাম বা কর্জ হতে অধিক ভাবে পরিত্রাণ চাওয়ার কারণ কী? জবাবে তিনি বলেন, যখন কোন ব্যক্তি ঋণগ্রস্ত হয়, তখন সে কথা বলতে মিথ্যার আশ্রয় গ্রহণ করে এবং ওয়াদাও খেলাফ করে।