দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৮৮২
তিনি আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আমরা একত্রে নামায আদায় করি। এ সময় এক বেদুঈন আরব বলেঃ ইয়া আল্লাহ! তুমি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমার উপর রহমত বর্ষণ কর এবং আমাদের ব্যতীত অন্যদের উপর রহমত কর না। এতদশ্রবণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়ে ঐ বেদুঈন ব্যক্তিকে বলেনঃ তুমি অবশ্যই প্রশস্ত বস্তুকে সংকির্ণ করেছ। অর্থাৎ আল্লাহ তায়ালার রহমত ব্যাপক। ।