Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৮৮৪

প্রায় ১ মিনিট · ৮৯ শব্দ

তিনি বলেন, এক ব্যক্তি স্বীয় গৃহের ছাদের উপর নামায আদায় করতেন। সে ব্যক্তি যখন কুরআনের এই আয়াত তেলাওয়াত করতেন “তিনি কি মৃতকে পুনরুজ্জীবিত করতে সক্ষম নন?” –জবাবে বলতেন “সমস্ত পবিত্রতা তোমরই জন্য, অবশ্যই তুমি সর্বময় ক্ষমতার অধিকারী”। তাঁকে এ সম্পর্কে লোকেরা জিজ্ঞেস করলে তিনি বলেনঃ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হতে এরূপ শ্রবণ করেছি। ইমাম আবু দাউদ বলেনঃ ইমাম আহমদ বলেছেন যে, ফরয নামাযের দোয়ার মধ্যে কুরআনের আয়াত পাঠ করা আমি উত্তম মনে করি।

ছবি বানান