দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৯০৭
তিনি বলেন, একদা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে নামায আদায় করি। নামাযের মধ্যে তাঁর পঠিত আয়াতের কিছু অংশ ভুলবশত ছুটে যায়। তখন নামায শেষে এক ব্যক্তি বলেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি অমুক অমুক আয়াত ছেড়ে দিয়েছেন। জবাবে তিনি বলেন, তুমি তখন আমাকে স্মরণ করিয়ে দাওনি কেন? ইয়াযিদ ইবনে মুহাম্মাদ (রহঃ) .... আবদুল্লাহ ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাযের মধ্যে কিরাত পাঠকালে সন্দিহান হয়ে পড়েন। তিনি নামায শেষে উবাই -কে জিজ্ঞেস করেন, তুমি কি আমাদের সাথে নামায আদায় করেছ? জবাবে তিনি বলেন, হ্যাঁ। তখন তিনি বলেন, তোমাকে কিরাতের সন্দেহ নিরসন করে দিতে কে বাঁধা দিয়েছে?