দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৯১২
তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করে দেখেন যে, লোকেরা আকাশের দিকে হাত উত্তোলন করে নামায আদায় করছে। তা দেখে তিনি বলেন, যারা আকাশের প্রতি দৃষ্টিপাত করে নামায পড়ছে। তারা যেন স্বস্ব দৃষ্টি অনতিবিলম্বে ফিরিয়ে আনে। অন্যথায় তাদের চক্ষু কখনই তাদের দিকে ফিরে আসবে না। ।