দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৯১৪
তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডোরাদার পশমি কাপড় পরিধান করে নামায আদায় করেন। অতঃপর তিনি বলেন, এই কাপড়ের নকশা আমাকে নামায হতে অন্যমনস্ক করেছে। তোমরা এই কাপড়টি আবু জাহামের নিকট নিয়ে যাও এবং তার নিকট হতে নকশা বিহীন কম্বল নিয়ে আস। ।