দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৯২০
তিনি বলেন, একদা আমরা যোহর অথবা আসরের নামায আদায়ের জন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অপেক্ষায় ছিলাম। এ সময় বিলাল তাঁকে নামাযের জন্য আহবান করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমামা বিনতে আবুল আসকে কাঁধে নিয়ে আগমন করেন। অতঃপর তিনি ইমামতির জন্য স্বীয় স্থানে দাঁড়ান এবং আমরা তাঁর পিছনে দাঁড়াই এমতাবস্থায় যে, উমামা তাঁর কাঁধেই ছিল। তিনি আল্লাহু আকবার বলার পর আমরাও তাকবীর বলি। রাবী বলেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু করার ইরাদা করলে তাকে নীচে নামিয়ে রেখে রুখু ও সিজদা আদায় করেন। অতঃপর তিনি দাঁড়িয়ে তাকে কাঁধে উঠিয়ে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামায শেষ না হওয়া পর্যন্ত প্রতি রাকাতে এরূপ করতে থাকেন।