দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৯২৭
তিনি বলেন, একদা রাসূলুল্লাহ কুবার মসজিদে নামায আদায়ের জন্য গমন করেন। এ সময় মদিনার আনসারগণ আগমন করে তাঁকে নামাযে রত থাকাবস্থায় সালাম প্রদান করেন। রাবী বলেন, তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথী বিলাল (রাঃ)-কে জিজ্ঞাস করি যে, তিনি নামাযে থাকাবস্থায় সালামের জবাব কিভাবে দিলেন? বিলাল (রাঃ) বলেন, এভাবে দিয়েছেন। রাবী জাফর ইবনে আওন এর (ইশারার) নমুনাস্বরূপ স্বীয় হাতের তালু প্রদর্শন করেন, যার পৃষ্ঠদেশ উপরে এবং বক্ষদেশ নিম্নে অবস্থিত ছিল। ।