দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৯৪১
তিনি বলেন, বানূ আমর ইবনে আউফ গোত্রের মধ্যে সংঘর্ষের খবর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পৌঁছানোর পর তিনি যোহরের নামায আদায় করে তাদের মধ্যে সন্ধি প্রতিষ্ঠার জন্য গমন করেন এবং বিলাল (রাঃ)-কে বলেন, আমি যদি আসরে সময় ফিরে আসতে না পারি, তবে আবু বকর (রাঃ)-কে নামায পড়াতে বলবে। অতঃপর আসরের নামাযের সময় হলে বিলাল (রাঃ) আযান ও ইকামত দেয়ার পর আবু বকর (রাঃ)-কে ইমামতি করার অনুরোধ করেন। আবু বকর ইমামতির স্থানে দণ্ডায়মান হয়ে নামায শুরু করেন। রাবী হাদিসের শেষাংশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথাও বর্ণনা করেছেন যে, যখন তোমরা নামাযে ইমামের কোন ত্রুটি-বিচ্যুতি দেখতে পাও তখন পুরুষেরা “সুবহানাল্লাহ” এবং স্ত্রীলোকেরা “হাতে তালি দিয়ে” শব্দ করবে।