Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৯৫

প্রায় ১ মিনিট · ১০৫ শব্দ

তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে পাত্রের (পানি) দ্বারা উযূ (ওজু/অজু/অযু) করতেন- তাতে দুই রতল পরিমাণ পানি ধরত এবং তিনি এক ছা’আ পরিমাণ পানি দ্বারা গোসল করতেন। অন্য বর্ণনায় আছেঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাকুক (বা এক মগ) পানি দ্বারা উযূ করতেন এবং উক্ত বর্ণনায়رطلين (দুই রতল) শব্দের উল্লেখ নাই। (নাসাঈ, বুখারী, মুসলিম)। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, আমি আহমাদ ইবনু হাম্বল (রহঃ)-কে বলতে শুনেছিঃ পাঁচ রতলে এক ছা’আ হয়। ইমাম আবূ দাউদ আরো বলেন, এটা প্রখ্যাত ইমাম ইবনু আবূ যের-এর মতানুযায়ী ছা’আ এবং এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ছা’আ- এর অনুরূপ।

ছবি বানান