Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৯৫০

প্রায় ১ মিনিট · ১১৮ শব্দ

তিনি বলেন, আমার নিকট হাদিস বর্ণনা করা হয়েছিল যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বসে নামায আদায় করলে দাঁড়িয়ে নামায আদায় করার অর্ধেক ছওয়াব পাওয়া যায়। (তা শুনে) আবদুল্লাহ (রাঃ) বলেন, অতঃপর আমি তাঁর খিদমতে হাজির হয়ে তাঁকে বসে নামায আদায় করতে দেখি। তা দেখে আমি আশ্চর্যান্বিত হয়ে মাথায় হাত রাখি। এ অবস্থায় তিনি আমাকে জিজ্ঞাসা করেন, হে আবদুল্লাহ ইবনে আমর! তোমার কি হয়েছে? জবাবে আমি বলি, ইয়া রাসূলাল্লাহ! আমার নিকট হাদিস বর্ণিত হয়েছিল যে, আপনি বলেছেন যে, বসে নামায আদায়কারী অর্ধেক সওয়াব প্রাপ্ত হয়, অথচ আপনি নিজেই বসে নামাযা আদায় করেছেন। জবাবে তিনি বলেন, হ্যাঁ, আমি এরূপ বলেছি, কিন্তু আমি তোমাদের তুল্য নই। ।

ছবি বানান