দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৯৫৪
তিনি বলেন, (বৃদ্ধ বয়সে) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাযে বসে কিরাত পাঠ করতেন। অতঃপর ত্রিশ অথবা চল্লিশ আয়াত বাকী থাকতে তিনি দণ্ডায়মান হয়ে তার পাঠ সমাপ্ত করত: রুকু-সিজদা করতেন। তিনি দ্বিতীয় রাকাতও অনুরূপভাবে আদায় করতেন। (বুখারী, মুসলিম, নাসাঈ)। ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, এই হাদিসটি আলকামা ইবনে ওয়াক্কাস (রহঃ) আয়েশা হতে তিনি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে অনুরূপভাবে বর্ণনা করেছেন।