Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৯৬৩

প্রায় ২ মিনিট · ১৯৫ শব্দ

তিনি বলেন, আমি হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দশজন সাহাবীর নিকট হতে শ্রবণ করেছি। রাবী আহমদে ইবনে হাম্বল (রহঃ) বলেন, আমার আব্দুল হামীদ মুহাম্মাদ ইবনে আমর ইবনে আতা হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, আবু হুমাইদ সাঈদী (রাঃ)-কে দশজন সাহাবীর উপস্থিতে এরূপ বলতে শুনেছি, যাদের মধ্যে আবু কাতাদা (রাঃ)ও উপস্থিত ছিলেন। আবু হুমাইদ (রাঃ) বলেন, আমি তোমাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামায সম্পর্কে অধিক অভিজ্ঞ। তখন তাঁরা বলেন, তবে আপনি বর্ণনা করুন। তখন তিনি এই হাদিসটি বর্ণনা প্রসংগে বলেন, তিনি সিজদার সময় দুই পায়ের আঙ্গুলগুলো কিবলামুখী করে রাখতেন, অতঃপর ’আল্লাহু আকবার’ সিজদা হতে মাথা উঠাতেন। এই সময় তিনি বাম পা বিছিয়ে দিয়ে তার উপর বসতেন। তিনি দ্বিতীয় রাকাতও অনুরূপ ভাবে আদায় করতেন। অতঃপর হাদিসের বাকী অংশ বর্ণনা প্রসংগে তিনি আরও বলেন, যখন তিনি সর্বশেষ রাকাতের জন্য সিজদা করতেন, তখন তিনি তাঁর বাম পা একটু দূরে স্থাপন করে পাছার উপর বসতেন। ইমাম আহমদ তাঁর বর্ণনায় আরও বলেন, অতঃপর উপস্থিত সকলে তাঁর কথার সত্যতা স্বীকার করে বলেন, আপনি ঠিক বলেছেন। তিনি এভাবেই নামায আদায় করতেন। ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, উপরোক্ত দুইজন রাবীর বর্ণনায় তিনি দ্বিতীয় রাকাতে কিরূপ বসতেন তাঁর কোন উল্লেখ নেই। ।

ছবি বানান