Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৯৬৬

প্রায় ১ মিনিট · ১৩৩ শব্দ

একদা তিনি এমন এক মজলিসে ছিলেন, যেখানে তাঁর পিতাও উপস্থিত ছিলেন। রাবী বলেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা করেন তখন তিনি দুই হাত, দুই হাঁটু ও দুই পায়ের পাতার উপর ভর করেন। অতঃপর যখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেন, তখন এক পায়ের উপর ভর করে পাছার উপর বসেন এবং অন্য পা খাড়া করে রাখেন। পরে তিনি আল্লাহু আকবর বলে সিজদায় গমন করেন এবং সেখান হতে আল্লাহু আকবর বলে দণ্ডায়মান হন এবং এই সময়ে তিনি পাছার উপর ভর করে বসেন নাই। এভাবে তিনি দ্বিতীয় রাকাত আদায় করেন। অতঃপর তিনি দ্বিতীয় রাকাতের উপর উপবেশন করেন। বৈঠক শেষে তিনি আল্লাহু আকবর বলে দাঁড়ান এবং পরবর্তী দুই রাকাত আদায় করেন। অতঃপর সর্বশেষ বৈঠকে প্রথমে ডান দিকে এবং পরে বাম দিকে সালাম ফিরান।

ছবি বানান