দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৯৭৬
তিনি বলেন, একদা আমরা বলি অথবা তাঁরা বলেছেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি আমাদের আপনার উপরে দরূদ ও সালাম পাঠের নির্দেশ দিয়েছেন। অতঃপর সালাম সম্পর্কে আমরা অবগত হয়েছি। এখন আমরা আপনার উপর দরূদ কিভাবে পেশ করব? তিনি বলেন, তোমরা বলবে, ’’আল্লাহুম্মা সাল্লে আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন কামা সাল্লায়তা আলা ইব্রাহীমা, ওয়া বারেক আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইবরাহীমা, ইন্নাকা হামীদুম মাজীদ’’ ।