দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৯৮২
মূসা ইবন ইসমাঈল (রহঃ) .... আবু হুরায়রা নবী করীম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ এই দরূদ পাঠের দ্বারা যে ব্যক্তি পরিপূর্ণ মাত্রায় ছওয়াব প্রাপ্তির আশা রাখে সে যেন আমাদের ’আহলে বায়ত’ [নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবার পরিজনবর্গ] এর উপর দরুদ পাঠ করতে গিয়ে এরূপ বলেঃ ’’আল্লাহুম্মা সাল্লে আলা মুহাম্মাদিন নাবিয়্যি ওয়া আয্ওয়াজিহি উম্মুহাতিল মু’মিনীন, ওয়া যুররিয়্যাতিহী ওয়া আহলে বায়তিহী কামা সাল্লায়তা আলা আলে ইবরাহীমা ইন্নাকা হামীদুম্ মাজীদ।’’