দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৯৮৮
মুহাম্মাদ ইবন আবদুর রহীম আল-বাযযায (রহঃ) .... আমের ইবন আব্দুল্লাহ ইবনুয যুবায়র (রহঃ) তাঁর পিতা হতে বর্ণনা করেন। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাযের মধ্যে বসতেন, তখন তিনি তাঁর বাম পা ও এর নলাকে ডান রানের নীচে রাখতেন, ডান পা বিছিয়ে দিতেন, বাম হাত বাম পায়ের রানের উপর রাখতেন, ডান হাত ডান পায়ের রানের উপর স্থাপন করতেন এবং শাহাদাত আংগুলি দ্বারা ইশারা করতেন। রাবী আফফান (রহঃ) বলেনঃ আবদুল ওয়াহেদ (রহঃ) আমাদের শাহাদাত আংগুল দ্বারা ইশারা করে দেখিয়ে দিয়েছেন। ।