Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৯৯২

প্রায় ১ মিনিট · ৮৩ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (আহমাদ ইবন হাম্বলের বর্ণনা অনুযায়ী) নামাযের মধ্যে কোন ব্যক্তিকে হাতের উপর ভর করে বসতে নিষেধ করেছেন। ইবন শাব্বুয়ার বর্ণনায় আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে নামাযের মধ্যে হাতের উপর ভর দিতে নিষেধ করেছেন। রাবী ইবন্ রাফে এর বর্ণনায় আছে, তিনি লোকদেরকে হাতের উপর ভর করে নামায পড়তে নিষেধ করেছেন। রাবী ইবন আবদুল মালিকের বর্ণনায় আছে তিনি লোকদেরকে নামাযের উঠার সময় হাতের উপর ভর দিতে নিষেধ করেছেন।

ছবি বানান