Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ১,০০৫

প্রায় ২ মিনিট · ১৮১ শব্দ

তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্যগ্রহণের সালাতে তাঁর কিরআত সশব্দে পাঠ করেন। কির’আত সমাপ্ত করার পর তাকবীর বলে রুকূ’ করেন। যখন রুকূ’ থেকে মাথা তুললেন, তখন বললেন,سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، رَبَّنَا وَلَكَ الْحَمْدُ তারপর এ গ্রহণ-এর সালাতই তিনি আবার কিরআত পাঠ করেন এবং চার রুকূ’ ও চার সিজদাহ সহ দু’ রাকা’আত সালাত (নামায/নামাজ) আদায় করেন। বর্ণনাকারী আওযায়ী (রহঃ) ও অন্যান্য রাবীগণ বলেন, যুহরী (রহঃ)-কে উরওয়া (রহঃ)-এর মাধ্যমে আয়িশা (রাঃ) থেকে বর্ণনা করতে শুনেছি যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে সূর্যগ্রহণ হলে তিনি একজনকে ’আস্-সালাতু জামিয়াতুন’ বলে ঘোষণা দেওয়ার জন্য প্রেরণ করেন। তারপর তিনি অগ্রসর হন এবং চার রুকূ ও চার সিজদাহ সহ দু’ রাকা’আত সালাত আদায় করেন। ওয়ালীদ (রহঃ) বলেন, আমাকে আবদুর রাহমান ইবনু নামির আরো বলেন যে, তিনি ইবনু শিহাব (রহঃ) থেকে অনুরূপ শুনেছেন যুহরী (রহঃ) এরূপ করেন নি। তিনি যখন মদিনায় গ্রহণ-এর সালাত আদায় করেন, তখন ফজরের সালাতের ন্যায় দু’রাকা’আত সালাত আদায় করেন। উরওয়া (রহঃ) বললেন, হাঁ, তিনি নিয়ম অনুসরণে ভুল করেছেন। সুলাইমান ইবনু কাসীর (রহঃ) যুহরী (রহঃ) থেকে সশব্দে কিরআতের ব্যাপারে ইবনু কাসীর (রহঃ)-এর অনুসরণ করেছেন।

ছবি বানান