বু
বুখারী শরীফ - হাদীস নং ১,০২৯
তিনি বলেন, প্রথম অবস্থায় সালাত (নামায/নামাজ) দু’রাকাআত করে ফরয করা হয় তারপর সফরে সালাত (নামায/নামাজ) সে ভাবেই স্থায়ী থাকে এবং মুকীম অবস্থায় সালাত পূর্ণ (চার রাকা’আত) করা হয়েছে। যুহরী (রহঃ) রলেন, আমি উরওয়া (রহঃ) কে জিজ্ঞাসা করলাম, (মিনায়) আয়িশা (রাঃ) কেন সালাত পূর্ণ আদায় করতেন? তিনি বললেন, উসমান (রাঃ) যে ব্যাখ্যা প্রহণ করেছেন, আয়িশা (রাঃ) তা গ্রহণ করছেন।