বু
বুখারী শরীফ - হাদীস নং ১,০৪৮
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া থেকে পড়ে গেলেন। এতে আঘাত লেগে তাঁর ডান পাশের চামড়া ছিলে গেল। আমরা তাঁর রোগের খোঁজ-খবর নেওয়ার জন্য তাঁর কাছে গেলাম। ইতিমধ্যে সালাতের সময় হলে তিনি বসে সালাত (নামায/নামাজ) আদায় করলেন। আমরাও বসে সালাত আদায় করলাম। পরে তিনি বললেনঃ ইমাম তো নির্ধারণ করা হয় তাকে অনুসরণ করার জন্য। কাজেই তিনি তাকবীর বললে, তোমরাও তাকবীর বলবে, রুকূ’ করলে তোমরাও রুকূ’ করবে, তিনি মাথা উঠালে তোমরাও মাথা উঠাবে। তিনি যখন (سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ) বলে তখন তোমরা বলবে (رَبَّنَا وَلَكَ الْحَمْدُ)।