বু
বুখারী শরীফ - হাদীস নং ১,০৫০
তিনি ছিলেন অর্শরোগী, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসে সালাত (নামায/নামাজ) আদায়কারী ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করলাম। তিনি বললেন, যে ব্যাক্তি দাঁড়িয়ে সালাত আদায় করল সে উত্তম। আর যে ব্যাক্তি বসে সালাত আদায় করল তার জন্য দাঁড়ান ব্যাক্তির অর্ধেক সাওয়াব। আর যে শুয়ে সালাত (নামায/নামাজ) আদায় করল, তার জন্য বসে সালাত আদায়কারীর অর্ধেক সাওয়াব। আবূ আবদুল্লাহ (রহঃ) বলেন, আমার মতে এ হাদীসেنَائِمًا (নিদ্রিত) এর দ্বারাمُضْطَجِعًا (শুয়া) অবস্থা বুঝানো হয়েছে।