বু
বুখারী শরীফ - হাদীস নং ১,০৫৮
তিনি বলেন, একবার সাময়িকভাবে জিবরীল (আলাইহিস্ সালাম) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে হাযিরা থেকে বিরত থাকেন। এতে জনৈকা কুরাইশ নারী বলল, তার শয়তানটি তাঁর কাছে আসতে দেরী করছে। তখন নাযিল হল وَالضُّحَى * وَاللَّيْلِ إِذَا سَجَى * مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى “শপথ পূর্বাহ্নের ও রজনীর যখন তা হয় নিঝুম। আপনার প্রতিপালক আপনাকে পরিত্যাগ করেন নি এবং আপনার প্রতি বিরূপও হন নি।” (সূরা দুহা)