Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ১,০৬৩

প্রায় ১ মিনিট · ৮৫ শব্দ

وَقَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا حَتَّى تَفَطَّرَ قَدَمَاهُ. وَالْفُطُورُ الشُّقُوقُ، (انْفَطَرَتْ) انْشَقَّتْ আয়িশা (রাঃ) বলেছেন, এমনকি তাঁর পদযুগল ফেটে যেতো। কুরআনের শব্দ الْفُطُورُ অর্থ ’ফেটে যাওয়া’ انْفَطَرَتْ ’ফেটে গেল’। ১০৬৩। আবূ নু’আইম (রহঃ) ... মুগীরা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি জাগরণ করতেন অথবা রাবী বলেছেন, সালাত (নামায/নামাজ) আদায় করতেন; এমনকি তাঁর পদযুগল অথবা তাঁর দু’ পায়ের গোছা ফুলে যেত। তখন এ ব্যাপারে তাঁকে বলা হল, এত কষ্ট কেন করছেন? তিনি বলতেন, তাই বলে আমি কি একজন শুকরগুযার বান্দা হব না?

ছবি বানান