Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ১,০৬৮

প্রায় ১ মিনিট · ৭৮ শব্দ

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যায়দ ইবনু সাবিত (রাঃ) সাহ্‌রী খেলেন। যখন তারা দু’জন সাহ্‌রী সমাপ্ত করলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়িয়ে গেলেন এবং সালাত (নামায/নামাজ) আদায় করলেন। (কাতাদা (রহঃ) বলেন) আমরা আনাস ইবনু মালিক (রাঃ) কে জিজ্ঞাসা করলাম, তাঁদের সাহ্‌রী সমাপ্ত করা ও (ফজরের) সালাত শুরু করার মধ্যে কি পরিমাণ সময় ছিল? তিনি বললেন, কেউ পঞ্চাশ আয়াত তিলাওয়াত করতে পারে এ পরিমাণ সময়।

ছবি বানান