বুখারী শরীফ - হাদীস নং ১,১১৮
ইবনু উমর (রাঃ) দু’দিন ব্যাতীত অন্য সময়ে চাশ্তের সালাত (নামায/নামাজ) আদায় করতেন না, যে দিন তিনি মক্কায় আগমণ করতেন, তাঁর অভ্যাস ছিল যে, তিনি চাশ্তের সময় মক্কায় আগমণ করতেন। তিনি বায়তুল্লাহ্ তাওয়াফ করার পর মাকামে ইব্রাহীম-এর পিছনে দাঁড়িয়ে দু’ রাকা’আত সালাত আদায় করতেন। আর যে দিন তিনি কুবা মসজিদে গমণ করতেন। তিনি প্রতি শনিবার সেখান গমণ করতেন এবং সেখানে সালাত আদায় না করে বেরিয়ে আসা অপছন্দ করতেন। নাফি’ (রহঃ) বলেন, তিনি [ইবনু উমর (রাঃ)] হাদীস বর্ণনা করতেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা মসজিদে যিয়ারত করতেন কখনো আরোহী হয়ে, কখনো পায়ে হেটে। নাফি’ (রহঃ) বলেন, তিনি [ইবনু উমর (রাঃ)] তাঁকে আরো বলতেন, আমি আমার সাথীগণকে যেমন করতে দেখেছি তেমন করব। আর কাউকে আমি দিন রাতের কোন সময়ই সালাত (নামায/নামাজ) আদায় করতে বাধা দেই না, তবে তাঁরা যেন সূর্যোদয় ও সূর্যাস্তের সময় (সালাত আদায়ের) ইচ্ছা না করে।