বু
বুখারী শরীফ - হাদীস নং ১,১২৩
তিনি বলেন, আমি আবূ সায়ীদ খুদ্রী (রাঃ) কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে চারটি বিষয় বর্ণনা করতে শুনেছি, যা আমাকে আনন্দিত ও মুগ্ধ করেছে। তিনি বলেছেনঃ মহিলারা স্বামী কিম্বা মাহ্রাম* ব্যাতীত দু’দিনের দূরত্বের পথে সফর করবে না। ঈদুল ফিত্র ও ঈদুল আযহার দিনগুলোতেই সিয়াম পালন নেই। দু’ (ফরয) সালাতের পর কোন (নফল ও সুন্নাত) সালাত (নামায/নামাজ) নেই। ফজরের পর সূর্যোদয় (সম্পন্ন) হওয়া পর্যন্ত এবং আসরের পর সূর্য অস্তমিত হয়ে যাওয়া পর্যন্ত। এবং ১। মাসজিদুল হারাম, (কা’বা শরীফ ও সংলগ্ন মসজিদ) ২। মাসজিদুল আক্সা (বাইতুল মুকাদ্দাসের মসজিদ) এবং ৩। আমার মসজিদ (মদিনার মসজিদে নববী) ব্যাতীত অন্য কোন মসজিদে আদায়ের উদ্দেশ্যে হাওদা বাঁধা যাবে না। (সফর করবে না)