Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ১,১২৭

প্রায় ১ মিনিট · ৭৬ শব্দ

তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে সালাত (নামায/নামাজ)-এর মধ্যে কথা বলতাম। আমাদের যে কেউ তার সঙ্গীর সাথে নিজ দরকারী বিষয়ে কথা বলত। অবশেষে এ আয়াত নাযিল হল-حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ 'তোমরা তোমাদের সালাত সমূহকে সংরক্ষণ কর ও নিয়মানুবর্তিতা রক্ষা কর; বিশেষত মধ্যবর্তী (আসর) সালাতে, আর তোমরা (সালাতে) আল্লাহর উদ্দেশ্যে একাগ্রচিত্ত হও।' (সূরা বাকারাঃ ২৩৮)। এরপর থেকে আমরা সালাতে নিরব থাকতে আদিষ্ট হলাম।

ছবি বানান