Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ১,১২৯

প্রায় ১ মিনিট · ১০২ শব্দ

তিনি বলেন, আমরা সালাতের (বৈঠকে) আত্‌তাহিয়্যাতু ..... বলতাম, তখন আমাদের একে অপরকে সালামও করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনে ইরশাদ করলেনঃ তোমরা বলবে التَّحِيَّاتُ لِلَّهِ...... 'যাবতীয় মৌখিক, দৈহিক ও আর্থিক ইবাদত আল্লাহরই জন্য। হে (মহান) নবী! আপনার প্রতি সালাম এবং আল্লাহর রহমত ও বরকত (বর্ষিত) হোক। সালাম আমাদের প্রতি এবং আল্লাহর সালিহ্‌ বান্দাদের প্রতি; আমি সাক্ষ্য দিচ্ছি যে, এক আল্লাহ ব্যতীত অন্য ইলাহ্‌ নেই। এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ তাঁর বান্দা ও রাসূল।' কেননা, তোমরা এরূপ করলে আসমান ও যমীনে আল্লাহর সকল সালিহ্‌ বান্দাকে তোমরা সালাম করলে।

ছবি বানান