বুখারী শরীফ - হাদীস নং ১,১৩৭
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সালাত (নামায/নামাজ) আদায় করার পর বললেনঃ শয়তান আমার সামনে এসে আমার সালাত বিনষ্ট করার জন্য আমার উপর আক্রমন করল। তখন আল্লাহ পাক আমাকে তার উপর ক্ষমতা দান করলেন, আমি তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে গলা চেপে ধরলাম। আমার ইচ্ছা হয়েছিল, তাকে কোন স্তম্ভের সাথে বেঁধে রাখি। যাতে তোমরা সকাল বেলা উঠে তাকে দেখতে পাও। তখন সুলাইমান (আলাইহিস সালাম) এর এ দু’আ আমার মনে পড়ে গেল, ...رَبِّ هَبْ لِي مُلْكً 'ইয়া রব! আমাকে এমন এক রাজ্য দান করুন যার অধিকারী আমার পরে আর কেউ না হয় '। তখন আল্লাহ তাকে (শয়তানকে) অপমানিত করে দূর করে দিলেন। নয্র ইবনু শুমা’ইল (রহঃ) বলেন فَذَعَتُّهُ শব্দটিذال সহ অর্থাৎ তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে গলা চেপে ধরলাম এবং فَدَعَّتُّهُ আল্লাহর কালাম يَوْمَ يُدَعُّونَ থেকে অর্থাৎ তাদেরকে ধাক্কা মেরে মেরে নিয়ে যাওয়া হবে এবং সঠিক হল তবে فَدَعَتُّهُ তবে ع ও ت অক্ষর দুটি তাশদীদ সহ পাঠ করেছেন।