Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ১,১৩৯

প্রায় ১ মিনিট · ১৩২ শব্দ

তিনি বলেন, একবার সূর্যগ্রহণ হল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (সালাতে) দাঁড়ালেন এবং দীর্ঘ সূরা পাঠ করলেন, এরপর রুকু’ করলেন, আর তা দীর্ঘ করলেন। তারপর রুকু’ থেকে মাথা তুলেন এবং অন্য একটি সূরা পাঠ করতে শুরু করলেন। পরে রুকু’ সমাপ্ত করে সিজ্‌দা করলেন। দ্বিতীয় রাকা’আতেও এরূপ করলেন। তারপর বললেনঃ এ দু’টি (চন্দ্রগ্রহন ও সূর্যগ্রহন) আল্লাহর নিদর্শনসমূহের অন্যতম। তোমরা তা দেখলে গ্রহন মুক্ত না হওয়া পর্যন্ত সালাত (নামায/নামাজ) আদায় করবে। আমি আমার এ স্থানে দাঁড়িয়ে, আমাকে যা ওয়াদা করা হয়েছে তা সবই দেখতে পেয়েছি। এমন কি যখন তোমরা আমাকে সামনে এগিয়ে যেতে দেখেছিলে তখন আমি দেখলাম যে, জান্নাতের একটি (আঙুর) গুচ্ছ নেওয়ার ইচ্ছা করছি। আর যখন তোমরা আমাকে পিছনে সরে আসতে দেখেছিলে আমি দেখলাম জাহান্নাম, সেখানে আমর ইবনু লুহাইকে যে সায়িবাহ* প্রথা প্রবর্তন করেছিল।

ছবি বানান