Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ১,১৬৭

প্রায় ১ মিনিট · ৯২ শব্দ

তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতটি বিষয়ে আমাদের আদেশ করেছেন এবং সাতটি বিষয়ে আমাদের নিষেধ করেছেন। তিনি আমাদের আদেশ করেছেন- ১. জানাযায় অনুগমন করতে, ২. অসুস্থ ব্যাক্তির খোঁজ-খবর নিতে, ৩. দাওয়াত দাতার দাওয়াত কবূল করতে, ৪. মাযলূমকে সাহায্য করতে, ৫. কসম থেকে দায়মুক্ত করতে, ৬. সালামের জওয়াব দিতে এবং ৭. হাঁচিদাতাকে (ইয়ারহামুকাল্লাহু বলে) খুশি করতে। আর তিনি নিষেধ করেছেন- ১. রুপার পাত্র, ২. সোনার আংটি, ৩. রেশম, ৪. দীবাজ, ৫. কাস্‌সী (কেস্‌ রেশম), ৬. ইস্‌তিব্‌রাক (তসর জাতীয় রেশম) ব্যবহার করতে।*

ছবি বানান