বু
বুখারী শরীফ - হাদীস নং ১,১৭২
তিনি বলেন, (উহুদ যুদ্ধে) আমার পিতা [আবদুল্লাহ (রাঃ)] শহীদ হয়ে গেলে আমি তাঁর মুখমণ্ডল থেকে কাপড় সরিয়ে কাঁদতে লাগলাম। লোকেরা আমাকে নিষেধ করতে লাগল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিষেধ করেন নি। আমার ফুফী ফাতিমা (রাঃ)ও কাঁদতে লাগলেন। এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কাঁদ বা না-ই কাঁদ (উভয় সমান) তোমরা তাকে তুলে নেওয়া পর্যন্ত ফিরিশ্তাগণ তাঁদের ডানা দিয়ে ছায়া বিস্তার করে রেখেছেন। ইবনু জুরাইজ (রহঃ) মুহাম্মাদ ইবনু মুন্কাদির (রহঃ) সূত্রে জাবির (রাঃ) থেকে হাদীস বর্ণনায় শু’বা (রহঃ) এর অনুসরণ করেছেন।