Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ১,১৭৪

প্রায় ১ মিনিট · ৮৩ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (মূতা যুদ্ধের অবস্থা বর্ণনায়) বললেনঃ যায়দ (রাঃ) পতাকা বহন করেছে তারপর শহীদ হয়েছে। তারপর জা’ফর (রাঃ) (পতাকা) হাতে নিয়েছে; সেও শহীদ হয়। তারপর আবদুল্লাহ‌ ইবনু রাওয়াহা (রাঃ) (পতাকা) ধারন করে এবং সেও শহীদ হয়। এ সংবাদ বলেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দু’ চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছিল। এরপর খালিদ ইবনু ওয়ালিদ (রাঃ) পরামর্শ ছাড়াই (পতাকা) হাতে তুলে নেয় এবং তাঁর দ্বারা বিজয় সূচিত হয়।

ছবি বানান