বুখারী শরীফ - হাদীস নং ১,১৮১
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা [যায়নাব (রাঃ)] এর ইন্তেকাল হলে তিনি আমাদের কাছে এসে বললেনঃ তোমরা তাঁকে তিন, পাঁচ প্রয়োজন মনে করলে তার চাইতে অধিকবার বরই পাতাসহ পানি দিয়ে গোসল দাও। শেষবার কর্পূর বা (তিনি বলেছেন) কিছু কর্পূর ব্যবহার করবে। তোমরা শেষ করে আমাকে জানাও। আমরা শেষ করার পর তাঁকে জানালাম। তখন তিনি তাঁর চাঁদরখানি আমাদের দিকে দিয়ে বললেনঃ এটি তাঁর ভিতরে কাপড় হিসেবে পরাও। আইয়ূব (রহঃ) বলেছেন, হাফ্সা (রহঃ) আমাকে মুহাম্মদ বর্ণিত হাদীসের অনুরূপ হাদীস শুনিয়েছেন। তবে তাঁর হাদীসে রয়েছে যে, তাকে বে-জোড় সংখ্যায় গোসল দিবে। আরও রয়েছে, তিনবার, পাঁচবার অথবা সাতবার করে আরো তাতে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ 'তোমরা তার ডান দিন থেকে এবং তাঁর উযূর স্থানসমূহ থেকে শুরু করবে।' তাতে একথাও রয়েছে- (বর্ণনাকারীণী) উম্মে আতিয়্যাহ্ (রাঃ) বলেছেন, আমরা তাঁর চুলগুলি আঁচড়ে তিনটি বেনী করে দিলাম।