বুখারী শরীফ - হাদীস নং ১,১৮৭
وَقَالَ الْحَسَنُ الْخِرْقَةُ الْخَامِسَةُ تَشُدُّ بِهَا الْفَخِذَيْنِ وَالْوَرِكَيْنِ تَحْتَ الدِّرْعِ হাসান (রহঃ) বলেছেন, পঞ্চম বস্ত্রখণ্ড দ্বারা কাসীমের নীচে উরুদ্বয় অ নিতম্বদ্বয় বেঁধে দিবে। ১১৮৭। আহ্মদ (রহঃ) ... আইয়্যুব (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনু সীরীন (রহঃ) কে বলতে শুনেছি, আনসারী মহিলা উম্মে আতিয়্যাহ্ (রাঃ) আসলেন, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে বাইয়াতকারীদের অন্যতম। তিনি তাঁর এক ছেলেকে দেখার জন্য দ্রুততার সাথে বাসরায় এসেছিলেন, কিন্তু তিনি তাকে পাননি। তখন তিনি আমাদের হাদীস শোনালেন। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে তাশরীফ নিয়ে আসেন, তখন আমরা তাঁর কন্যাকে গোসল দিচ্ছিলাম। তিনি বলেনঃ তোমরা তাঁকে তিনবার, পাঁচবার অথবা প্রয়োজনবোধে তার চাইতে অধিকবার বরই পাতাসহ পানি দ্বারা গোসল দাও। আর শেষবার কর্পূর দিও। তোমরা শেষ করে আমাকে জানাবে। তিনি বলেন, আমরা যখন শেষ করলাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর চাদর আমাদের দিকে এগিয়ে দিয়ে বললেনঃ এটাকে তাঁর গায়ের সাথে জড়িয়ে দাও। উম্মে আতিয়্যাহ্ (রাঃ) এর বেশী বর্ণনা করেননি। (আইয়্যুব (রহঃ) বলেন) আমি জানিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন কন্যা ছিলেন? তিনি বলেন,اشعار অর্থ গায়ের সাথে জড়িয়ে দেওয়া। সীরীন (রহঃ) মহিলা সম্পর্কে এইরূপ আদেশ করতেন যে, ভিতরের কাপড় (চাঁদরের মত পূর্ণ শরীরে) জড়িয়ে দিবে ইযারের মত ব্যবহার করবে না।