Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ১,২০০

প্রায় ১ মিনিট · ১৪৬ শব্দ

قَالَ عَطَاءٌ وَالزُّهْرِيُّ وَعَمْرُو بْنُ دِينَارٍ وَقَتَادَةُ. وَقَالَ عَمْرُو بْنُ دِينَارٍ الْحَنُوطُ مِنْ جَمِيعِ الْمَالِ. وَقَالَ إِبْرَاهِيمُ يُبْدَأُ بِالْكَفَنِ ثُمَّ بِالدَّيْنِ ثُمَّ بِالْوَصِيَّةِ. وَقَالَ سُفْيَانُ أَجْرُ الْقَبْرِ وَالْغَسْلِ هُوَ مِنَ الْكَفَنِ আতা, যুহরী, আমর ইব্‌ন দীনার এবং কাতাদা (রহঃ) একথা বলেছেন। আমর ইব্‌ন দীনার (রহঃ) আরও বলেছেন, সুগন্ধিও সমস্ত সম্পদ থেকে দিতে হবে। ইব্‌রাহীম (রহঃ) বলেছেন (সম্পদ থেকে) প্রথমে কাফন তারপর ঋণ পরিশোধ, তারপর ওয়াসিয়াত পূরণ করতে হবে। সুফিয়ান (রহঃ) বলেছেন, কবর ও গোসল দেওয়ার খরচ কাওনের অন্তর্ভুক্ত। ১২০০। আহমদ ইবনু মুহাম্মদ মাক্কী (রহঃ) ... সা’দ (রহঃ) এর পিতা থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আবদুর রহমান ইবনু আওফ (রাঃ) কে খাবার দেওয়া হল। তখন তিনি বললেন, মুস্’আব ইবনু উমাইর (রাঃ) শহীদ হন আর তিনি আমার চাইতে শ্রেষ্ঠ, অথচ তাঁর কাফনের জন্যও একখানি চাঁদর ছাড়া কিছুই পাওয়া যায়নি। তাই আমার আশংকা হয়, আমাদের নেক আমলের বিনিময় আমাদের এ পার্থিব জীবনে আগেই দেয়া হল। তারপর তিনি কাঁদতে লাগলেন।

ছবি বানান