বু
বুখারী শরীফ - হাদীস নং ১,২০৬
তিনি বলেন, যখন শাম (সিরিয়া) থেকে আবূ সুফিয়ান (রাঃ) এর মৃত্যু সংবাদ পৌঁছাল, তার তৃতীয় দিন উম্মে হাবীবা (রাঃ) হলুদ বর্ণের সুগন্ধি আনলেন এবং তাঁর উভয় গাল ও বাহুতে মাখলেন। তারপর বললেন, অবশ্য আমার এর কোন প্রয়োজন ছিলনা, যদি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একথা বলতে না শোনতাম, যে স্ত্রীলোক আল্লাহ্ এবং কিয়ামতের দিনের প্রতি ঈমান রাখে তার পক্ষে স্বামী ব্যতীত অন্য কোন মৃত ব্যাক্তির জন্য তিন দিনের বেশী শোক পালন করা হালাল নয়। অবশ্য স্বামীর জন্য সে চার মাস দশ দিন শোক পালন করবে।