বুখারী শরীফ - হাদীস নং ১,২১৪
وَقَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ دَعْهُنَّ يَبْكِينَ عَلَى أَبِي سُلَيْمَانَ مَا لَمْ يَكُنْ نَقْعٌ أَوْ لَقْلَقَةٌ. وَالنَّقْعُ التُّرَابُ عَلَى الرَّأْسِ، وَاللَّقْلَقَةُ الصَّوْتُ উমর (রাঃ) বলেন, আবু সুলায়মান (খালিদ ইবন ওয়ালীদ (রাঃ) এর জন্য)] তার (পরিবার পরিজনকে) কাঁদতে দাও। যতক্ষন نَقْعٌ (নাক্) কিংবা لَقْلَقَةٌ (লাকলাকা) না হয়। নাক্ হল, মাথায় মাটি নিক্ষেপ, আর ’লাকলাকা’ হল চিৎকার। ১২১৪। আবূ নু’আইম (রহঃ) ... মুগীরা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, আমার প্রতি মিথ্যা আরোপ করা অন্য কারো প্রতি মিথ্যা আরোপ করার মত নয়। যে ব্যাক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করে, সে যেন অবশ্যই তার ঠিকানা জাহান্নামে করে নেয়। (মুগীরা (রাঃ) আরও বলেছেন,) আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আরও বলতে শুনেছি, যে (মৃত) ব্যাক্তির জন্য বিলাপ করা হয়, তাকে বিলাপকৃত বিষয়ের উপর আযাব দেওয়া হবে।