বু
বুখারী শরীফ - হাদীস নং ১,২১৬
তিনি বলেন, উহুদের দিন আমার পিতাকে অঙ্গ প্রত্যঙ্গ কর্তিত অবস্থায় নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে রাখা হল। তখন একখানি কাপড় দিয়ে তাকে ঢেকে রাখা হয়েছিল। আমি তাঁর উপর থেকে আবরণ উন্মোচন করতে আসলে, আমার কাওমের লোকরা আমাকে নিষেধ করল। পুনরায় আমি আবরণ উন্মুক্ত করতে থাকলে আমার কাওমের লোকেরা (আবার) আমাকে নিষেধ করল। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে তাকে উঠিয়ে নেওয়া হল। তখন তিনি এক রোদন কারিনীর আওয়াজ শুনে জিজ্ঞাসা করলেন, এ কে? লোকেরা বলল, আমরের মেয়ে অথবা (তারা বলল,) আমরের বোন। তিনি বললেন, কাঁদো কেন? অথবা বলেছেন, কেদোঁ না। কেননা, তাকে উঠিয়ে নেওয়া পর্যন্ত ফিরিশ্তাগণ তাদের পাখা বিস্তার করে তাকে ছায়া দিয়ে রেখেছিলেন।