বুখারী শরীফ - হাদীস নং ১,২২৭
তিনি বলেন, (মুতার যুদ্ধক্ষেত্র থেকে) যায়দ ইব্ন হারিসা, জা’ফর এবং আবদুল্লাহ ইব্ন রাওয়াহা (রাঃ)-এর শাহাদাত লাভের খবর পৌঁছলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়লেন; তাঁর মধ্যে শোকের চিহ্ন প্রকাশ পেল। আমি [আয়িশা (রাঃ)] দরওয়াযার ফাঁক দিয়ে ঝুকেঁ তা দেখছিলাম। তখন এক ব্যাক্ত তাঁর কাছে এসে সম্বোধন করেন, (ইয়া রাসূলাল্লাহ! জা’ফর (রাঃ)-এর (পরিবারের) মহিলগণের কান্নাকাটির কথা উল্লেখ করলেন। তিনি তাদেঁর নিষেধ করার জন্য তাকে আদেশ করলেন। সেই ব্যাক্তি চলে গেলেন। পরে এসে বললেন, আমি তাদের নিষেধ করেছি। তিনি উল্লেখ করলেন যে, তারা তাকে মানেনি। তিনি তাদের নিষেধ করার জন্য দ্বিতীয়বার তাকে নির্দেশ দিলেন। তিনি চলে গেলেন এবং আবার এসে বললেন, আল্লাহ্র কসম! অবশ্যই তাঁরা আমাকে (বা বলেছেন আমাদেরাকে) হার মানিয়েছে। আয়িশা (রাঃ) বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা হলে তাদের মুখে মাটি ছুড়ে মারো। (আয়িশা (রাঃ) বলেন) আমি বললাম, আল্লাহ্ তোমার নাক ধুলি মিশ্রিত করুন। আল্লাহ্র কসম! তোমাকে যে কাজের নির্দেশ দেওয়া হয়েছে তা করতে পারছ না আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বিরক্ত করতেও কসূর করোনি।