বু
বুখারী শরীফ - হাদীস নং ১,২৩৪
তিনি বলেন, সাহ্ল ইবনু হুনাইফ ও কায়স ইবনু সা’দ (রাঃ) কাদেসিয়াতে বসাছিলেন, তখন লোকেরা তাঁদের সামনে দিয়ে একটি জানাযা নিয়ে যাচ্ছিল। (তা দেখে) তাঁরা দাঁড়িয়ে গেলেন। তখন তাঁদের বলা হল, এটাতো এ দেশীয় জিম্মী ব্যাক্তির (অমুসলিম সংখ্যালঘু) এর জানাযা। তখন তাঁরা বললেন, (একবার) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে দিয়ে একটি জানাযা যাচ্ছিল। তখন তিনি দাঁড়িয়ে গেলে তাঁকে বলা হল, এটা তো এক ইয়াহূদীর জানাযা। তিনি এরশাদ করলেনঃ সে কি মানুষ নয়? আবূ হামযা (রহঃ) ... ইবনু আবূ লায়লা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সাহ্ল এবং কায়স (রাঃ) এর সাথে ছিলাম। তখন তাঁরা দু’জন বললেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলাম। যাকারিয়া (রহঃ) সূত্রে ইবনু আবূ লায়লা (রহঃ) থেকে বর্ণনা করেন, আবূ মাসউদ ও কায়স (রাঃ) জানাযা যেতে দেখলে দাঁড়িয়ে যেতেন।