বু
বুখারী শরীফ - হাদীস নং ১,২৪০
তিনি বলেন, এমন এক সাহাবী যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে উপস্থিত ছিলেন, তিনি আমাকে খবর দিয়েছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পৃথক কবরের কাছে গমণ করলেন এবং লোকদের কাতারবদ্ধ করে চার তাকবীরের সঙ্গে (জানাযার সালাত (নামায/নামাজ) আদায় করলেন। (শায়বানী (রহঃ) বলেন) আমি শা’বী (রহঃ) কে জিজ্ঞাসা করলাম, এ হাদীস আপনাকে কে বর্ণনা করেছেন? তিনি বললেন, ইবনু আব্বাস (রাঃ)।