বু
বুখারী শরীফ - হাদীস নং ১,২৫৪
وَقَالَ الْحَسَنُ يَقْرَأُ عَلَى الطِّفْلِ بِفَاتِحَةِ الْكِتَابِ وَيَقُولُ اللَّهُمَّ اجْعَلْهُ لَنَا فَرَطًا وَسَلَفًا وَأَجْرًا হাসান (রহঃ) বলেছেন, শিশুর জানাযার সালাতে সূরা ফাতিহা তিলাওয়াত করবে এবং এ দু’আ পড়বে اللَّهُمَّ اجْعَلْهُ لَنَا فَرَطًا وَسَلَفًا وَأَجْرًا হে আল্লাহ্! তাকে আমাদের জন্য অগ্রে প্রেরিত, অগ্রগামী এবং উত্তম বিনিময় সাব্যস্ত করুন। ১২৫৪। মুহাম্মদ ইবনু বাশ্শার ও মুহাম্মদ ইবনু কাসীর (রহঃ) ... তালহা ইবনু আবদুল্লাহ ইবনু আউফ (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি (আবদুল্লাহ) ইবনু আব্বাস (রাঃ) এর পিছনে জানাযার সালাত (নামায/নামাজ) আদায় করলাম। তাতে তিনি সূরা ফাতিহা তিলওয়াত করলেন এবং (সালাত শেষে) বললেন, (আমি এমন করলাম) যাতে সবাই জানতে পারে যে, তা (সূরা ফাতিহা তিলাওয়াত করা) জানাযার সালাত (নামায/নামাজ) সুন্নাত (একটি পদ্ধতি)।