Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ১,২৫৬

প্রায় ১ মিনিট · ১০৭ শব্দ

কালো বর্ণের এক পুরুষ বা এক মহিলা মসজিদে ঝাড়ু দিত। সে মারা গেল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যু সংবাদ জানতে পারেন নি। একদিন তার কথা উল্লেখ করে তিনি জিজ্ঞাসা করলেন, এ লোকটির কি হল? সাহাবীগণ বললেন, ইয়া রাসূলাল্লাহ! সে তো মারা গিয়েছে। তিনি বললেনঃ তোমরা আমাকে অবহিত করলে না কেন? তাঁরা বললেন, সে ছিল এমন (তার) ঘটনা উল্লেখ করলেন। রাবী বলেন, তাঁরা (যেন) তাকে খাটো করে দেখলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমাকে তার কবর দেখিয়ে দাও। রাবী বলেন, তখন তিনি তার কবরের কাছে তাশরীফ এনে তার জন্য জানাযার সালাত (নামায/নামাজ) আদায় করলেন।

ছবি বানান