Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ১,২৫৮

প্রায় ২ মিনিট · ১৬২ শব্দ

তিনি বলেন, মালাকুল মাওতকে মূসা (আলাইহিস সালাম) এর কাছে পাঠানো হল। তিনি তাঁর কাছে আসলে, মূসা (আলাইহিস সালাম) তাঁকে চপেটাঘাত করলেন। (এতে তাঁর চোখ বেরিয়ে গেল।) তখন মালাকূল মাওত তাঁর প্রতিপালক এর নিকটে ফিরে গিয়ে বলবেন, আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যে মরতে চায় না। তখন আল্লাহ তাঁর চোখ ফিরিয়ে দিয়ে হুকুম করলেন, আবার গিয়ে তাঁকে বল, তিনি একটি ষাঁড়ের পিঠে তাঁর হাত রাখবেন, তখন তাঁর হাত যতটুকু আবৃত করবে, তার সম্পূর্ণ অংশের প্রতিটি পশমের বিনিময়ে তাঁকে এক বছর করে আয়ু দান করা হবে। মূসা (আলাইহিস সালাম) এ শুনে বললেন, হে আমার রব! তারপর কি হবে? আল্লাহ্ বললেনঃ তারপর মৃত্যু। মূসা (আলাইহিস সালাম) বললেন, তা হলে এখনই আমি প্রস্তুত। তখন তিনি একটি পাথর নিক্ষেপ করলে যতদুর যায় বায়তুল মুকাদ্দাসের ততটুকু নিকটবর্তী স্থানে তাঁকে্ পৌছিয়ে দেওয়ার জন্য আল্লাহ তা’আলার কাছে আরয করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এখন আমি সেখানে থাকলে অবশ্যই পাথরের পাশে লাল বালুর টিলার নিকটে তাঁর কবর তোমাদের দেখিয়ে দিতাম।

ছবি বানান