Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ১,২৬৬

প্রায় ২ মিনিট · ২১৮ শব্দ

وَسُمِّيَ اللَّحْدَ لأَنَّهُ فِي نَاحِيَةٍ، وَكُلُّ جَائِرٍ مُلْحِدٌ. (مُلْتَحَدًا) مَعْدِلاً، وَلَوْ كَانَ مُسْتَقِيمًا كَانَ ضَرِيحًا আবূ আবদুল্লাহ্ (ইমাম বুখারী) (রহঃ) বলেন, একদিকে ঢালু করে গর্ত করা হয় বলে ’লাহদ’ নামকরণ করা হয়েছে। প্রত্যেক যালিমই ’মুলহিদ (ঝগড়াটে) مُلْتَحَدًا অর্থ হল পাশ কাটিয়ে গিয়ে আশ্রয় নেওয়ার স্থান। আর কবর সমান হলে তাকে বলা হয় ’যারীহ’ (সিন্দুক কবর)। ১২৬৬। ইবনু মুকাতিল (রহঃ) ... জাবির ইবনু আবদুল্লাহ‌ (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের শহীদগণের দু’ দু’জনকে একই কাপড়ে (কবরে) একত্রে দাফন করার ব্যবস্থা করে জিজ্ঞাসা করলেন। তাঁদের মধ্যে কে কুরআন সম্পর্কে অধিক জ্ঞাত? যখন তাঁদের একজনের দিকে ইশারা করা হত, তখন তিনি তাকে প্রথমে কবরে রাখতেন, আর বলতেনঃ আমি তাদের জন্য সাক্ষী হব। (কিয়ামতে) তিনি তাদের রক্তমাখা অবস্থায় দাফন করার নির্দেশ দিয়েছিলেন এবং তিনি তাদের জানাযার সালাত (নামায/নামাজ)ও আদায় করেননি। তাদের গোসলও দেননি। রাবী আওযায়ী (রহঃ) ... যুহরী (রহঃ) সূত্রে জাবির ইবনু আবদুল্লাহ‌ (রাঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের শহীদগণের সম্পর্কে জিজ্ঞাসা করতেন, তাদের মাঝে কুরআন সম্পর্কে কে অধিক জ্ঞাত? কোন একজনের দিকে ইশার করা হলে, তিনি তাকে তার সঙ্গীর আগে কবরে রাখতেন। জাবির (রাঃ) বলেন, আমার পিতা ও চাচাকে একখানি পশমের তৈরী নক্‌শা করা কাপড়ে কাফন দেওয়া হয়েছিল। আর সুলাইমান ইবনু কাসীর (রহঃ) সূত্রে যুহরী (রহঃ) থেকে বর্ণনা করেন যে, আমার নিকট এমন এক ব্যাক্তি হাদীস বর্ণনা করেছেন, যিনি জাবির (রাঃ) থেকে শুনেছেন।

ছবি বানান